1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আধা ঘণ্টার পথ শেষ হচ্ছে না দুই ঘণ্টায়ও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ৭:১৫ pm

রাজধানীতে ঈদের আমেজ চলে এসেছে পুরোপুরি। মঙ্গলবার থেকে সরকারিভাবে ঈদের ছুটি শুরু হয়েছে। ঘরমুখী মানুষেরা ফিরতে শুরু করেছেন নিজ নিজ বাড়িতে। কিন্তু পথের যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আধা ঘণ্টার পথ তারা পেরোতে পারছেন না দুই ঘণ্টায়ও।

রাজধানী থেকে বের হওয়ার অন্যতম এক পথ হচ্ছে গাবতলী। কিন্তু গাবতলীতে পশুর হাট থাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মঙ্গলবার (২৭ জুন) সরেজমিনে ঘুরে দেখা যায় রাজধানী থেকে বেরোনোর মুখে যানজটের চিত্র।

সাভার রুটে নিয়মিত যাতায়াত করা যানবাহনগুলো পড়েছে ভোগান্তির কবলে। এই রুটে চলাচল করা বসুমতী বাসের হেলপার মনির বলেন, মিরপুর এক নম্বর থেকে মাজার রোড পর্যন্ত আসতে আমার দুই ঘণ্টা সময় লাগলো। এখনও গাবতলী পৌঁছাতে পারি নাই। যেখানে আমার মিরপুর এক নম্বর থেকে হেমায়েতপুর যেতে সময় লাগে আধা ঘণ্টা।

যেসব যাত্রী গাবতলী পর্যন্ত যাবেন তারা অনেকেই বাস থেকে নেমে হেঁটে রওনা হয়েছেন গন্তব্যে। এমনই এক ব্যক্তি শফিক। তিনি বলেন, আমি যাবো গরুর হাটে। তাই বাসে রওনা হয়েছিলাম। টেকনিক্যাল মোড়ে প্রায় ২০ মিনিট জ্যামে আটকে থাকার পর এখন হেঁটেই যাচ্ছি।

গাবতলী বাস টার্মিনাল থেকে যেসব বাস ঢাকা থেকে বের হবে সেসব বাসকে আটকে থাকতে হয়েছে জ্যামে। আর দূরপাল্লার যাত্রীদের বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছাতেই পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেকেই নিজেদের ব্যাগ ও মালামাল নিয়ে হেঁটেই রওনা হয়েছেন বাস টার্মিনালের উদ্দেশে।

ঈদের ছুটিতে রংপুরে যাচ্ছেন রফিকুল আলম। তিনি বলেন, আমি থাকি আদাবরে। আজ বাড়ি যাবো বলে আগেই টিকট কেটে রেখেছিলাম। আসার সময় অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে। কষ্ট করে টেকনিক্যাল পাড় করেছি। এখন হেঁটেই যাচ্ছি বাস স্ট্যান্ডে। সঙ্গে ব্যাগ কম থাকলে আরও আগেই বাস থেকে নেমে যেতাম।

গাবতলী থেকে থেকে বের হওয়ার কিংবা গাবতলী দিয়ে ঢাকায় ঢোকার পথে জ্যামের মূল কারণ গাবতলীর পশুর হাট। ঈদের ছুটি শুরু হওয়ায় পশুর হাটে মানুষের আনাগোনা শুরু হয়েছে। অনেকে কোরবানির পশু কিনে বাড়ি ফিরছেন। কেউবা আবার এসেছে কিনতে বা দেখতে। এছাড়াও প্রতিনিয়তই আসছে পশু বহনকারী পিকাপভ্যান। এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। পশুর হাটকে কেন্দ্র করে এই যানজট পৌঁছেছে কল্যাণপুর পর্যন্ত। অপরপাশে এই যানজট পৌঁছেছে আমিনবাজার সেতুর শেষ পর্যন্ত। আর মিরপুর এক নম্বরের দিকে তা গিয়েছে আনসার ক্যাম্প ছাড়িয়ে।

আমিনবাজার সেতুর পাশের দোকানদার সুজন মিয়া বলেন, সব সময় এমন জ্যাম থাকে না। এখন গরুর হাটের জন্য জ্যাম এতো বেড়েছে।

পশুবাহী ট্রাকের কারণেও চাপ বেড়েছে মহাসড়কে
গাবতলী পশুর হাটের সামনে কর্মরত সার্জেন্ট কবির রাস্তার দীর্ঘ যানজট নিয়ে বলেন, পশুর হাটের কারণেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই মানুষজন পশু কিনে হাট বের হচ্ছেন, রাস্তা পার হচ্ছেন। এতে একটি গাড়ি চলাচলের যে স্বাভাবিক গতি তা ব্যহত হচ্ছে। তারা চাইলেই স্বাভাবিকভাবে যেতে পারছে না। তাই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এখানে যানজটের অন্য কোনও কারণ নেই। এই যানজট একদিকে শহরের বাইরে অন্যদিকে শহরের ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছে।

গাবতলীর মতো একই চিত্র দেখা গিয়েছে গুলিস্তানে। সদরঘাটগামী বা কদমতলী রুটের বাসগুলো যানজটে আটকে গিয়েছে পুরানা পল্টন মোড়েই। চিড়িয়াখানা থেকে কদমতলী রুটে চলাচল করে দিশারী পরিবহন। এই বাসে হেল্পার মিরাজ বলেন, আমাদের পল্টন মোড় থেকে ফুলবাড়িয়া যেতে নরমাল সময়ে ১০ মিনিটের মতো লাগে। আর আজ তো পল্টন থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত যেতেই আধা ঘণ্টা লেগে যাচ্ছে।

সদরঘাট থেকে লঞ্চে পিরোজপুর যাবেন শামীম হোসেন। তিনি বলেন, আমার ৬টায় লঞ্চ, এখন বাজে বিকাল সাড়ে ৪টা। কিন্তু রাস্তায় যে জ্যাম লেগেছে তাতে আমি ৬টার আগে সদরঘাট যেতে পারবো না। তাই বাস থেকে নেমে হেঁটেই চলে যাচ্ছি।

যাত্রীবাহী আরেক বাসের হেলপার জানান, রাস্তার মধ্যে দিয়ে হুট করে গাড়ি ঘোরানোর কারণেও যানজটের সৃষ্টি হয়।

ফুলবাড়িয়া মোড়ে দায়িত্বরত সার্জেন্ট ফরিদ বলেন, যানজটের আসলে বেশ কয়েকটি কারণ আছে। এর মূলে রয়েছে রথযাত্রা, আজ ফিরতি রথ ছিল। ঢাকেশ্বরী মন্দির থেকে রথযাত্রা জয়কালী মন্দিরের দিকে গিয়েছে। এ কারণে বেশ কিছুক্ষণ জ্যাম ছিল। এছাড়া গার্মেন্টস ছুটি হওয়ার কারণে বেশিরভাগ শ্রমিকরা বাড়ি ফিরতে রওনা হয়েছে সদরঘাটের দিকে। তাই মানুষের একটা জ্যামও আছে। আর ঈদ যেহেতু তাই স্বাভাবিকভাবেই তুলনামূলক জ্যাম কিছুটা বেশি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ