1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৫ am

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (২৮) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে আলু বোঝাই ট্রলি নিয়ে হিমাগারে যাচ্ছিলেন ট্রলি চালক ফরিদুল ইসলাম। পথে সাপ্টিবাড়ি বাজারে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক আলুর ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক ফরিদুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ফরিদুলের মরদেহ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ