1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আত্মগোপনে ১৫ বছর, অবশেষে গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৪৩ pm

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোন্দকার মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২। গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়ে প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

রোববার রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২। সোমবার দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মাহফুজুর রহমান (৪৮) একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

২০০৮ সালের ১৬ অক্টোবর বিপুল পরিমাণ মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। পরবর্তীতে আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়।

ওই আসামি ১৩ দিন জেলহাজতে আটক থাকার পর আদালতে হাজিরা দেওয়ার শর্তে জামিনে মুক্ত হন। এরপর থেকে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে চলে যান।

তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান এবং আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতার হওয়া আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তিনি পলাতক থাকাকালীন রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সর্বশেষ রাজধানীর শ্যামলী এলাকায় একটি খাবার হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ