
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় নদীতে গোসল করতে নেমে এক কৃষক নিখোঁজ হয়েছে। উপজেলার সোনাজুর এলাকায় মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের ঐ কৃষক নিখোঁজ হন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান,প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আব্দুল হক নদীতে গোসল করতে যান। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান,“নিখোঁজের খবর পাওয়ার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।