1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ বাফুফের একটি সহ-সভাপতি পদে নির্বাচন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ ১:৫৫ am

গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

শুধু বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়। বাফুফের এই একটি পদের মীমাংসার জন্য আজ শনিবার আবারও ভোটগ্রহণ হবে।

হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস হলরুমে ১৩৯ জন ভোটার এই দু’জনের মধ্য থেকে একজনকে বাফুফের চতুর্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।

গত ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতে হার-জিত হলেও চার সহ-সভাপতি পদের বিপরীতে তিনজন- বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এবং তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নির্বাচিত হন।

বাকি একটি পদের জন্য সমান ৬৫ করে ভোট পড়ায় আবারও ভোটের প্রয়োজন হবে মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ