1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ ফুলবাড়ী দিবস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ৬:৩৮ am

আজ (২৬ আগস্ট) ফুলবাড়ী দিবস। ২০০৬ সালের এদিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে ওঠে ঐতিহাসিক গণআন্দোলন।

২০০৬ সালের ২৬ আগস্ট বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজার হাজার মানুষ যোগ দেন। সাধারণ জনতা বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে এশিয়া এনার্জি কোম্পানির অফিসের দিকে এগিয়ে যেতে থাকলে ছোট যমুনা ব্রিজের ওপর বিডিআর ও পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে চাঁদপাড়া গ্রামের তরিকুল ইসলাম (২২), বারকোনা গ্রামের শিশু আমিন (১০) ও নবাবগঞ্জ উপজেলার ঝড়ারপাড় গ্রামের সালেকিনের (১৫) মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত ৫০ জন। এছাড়া তিন শতাধিক মানুষ আহত হন।

এ ঘটনার পরের দিন ফুলবাড়ীর সর্বস্তরের জনতা প্রতিরোধ আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা গাছের গুঁড়ি দিয়ে রেলপথ ও রাজপথ বন্ধ করে দেয়। সারাদেশের সঙ্গে ফুলবাড়ীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহরে ১৪৪ ধারা জারি করা হয়। বিডিআর ও পুলিশ কয়েকটি বাড়িতে ঢুকে নারীদের লাঞ্ছিত করে। ১৪৪ ধারা ভঙ্গ করে জনতার মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে ফুলবাড়ী শহর। শহরের সমস্ত দোকানপাট, ব্যাংক-বীমা, অফিস আদালতের কাজ বন্ধ হয়ে যায়।

২৮ আগস্ট সকালে বিডিআর প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এশিয়া এনার্জির দালালদের বাড়িতে ও অফিসে ব্যাপক ভাঙচুর করে।

২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু জাতীয় কমিটির সঙ্গে আলোচনার জন্য দিনাজপুরে আসেন। কিন্তু সেদিন কোনো আলোচনা হয় না। পরদিন ৩০ আগস্ট জাতীয় কমিটির সঙ্গে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা শেষে সরকার এশিয়া এনার্জিকে প্রত্যাহার, হতাহতদের ক্ষতিপূরণসহ ছয় দফা সমঝোতা চুক্তি সই করতে বাধ্য হয়। ঐ ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।

দিবসটি উপলক্ষে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘জাতীয় সম্পদ রক্ষা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে।

এদিন সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে শোক র‍্যালি ও সকাল ১০টায় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ঢাকায় সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ। সন্ধ্যা ৬টায় জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে অনলাইন আলোচনা সভা। এছাড়াও সারাদেশে ও বিদেশে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ