1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ পাপুয়া নিউগিনির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ ১:০১ pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে এবার পাপুয়া নিউগিনির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের দলের জন্য ম্যাচটি খুবই গুরত্বপূর্ণ। বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে এ ম্যাচটি জিততেই হবে, সেইসঙ্গে রান রেটেও এগিয়ে থাকতে হবে।

আজ বৃহস্পতিবার ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে লড়াই। একই মাঠে রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ওমান। কোন দুই দল সুপার টুয়েলভে উঠবে, তা আজই নিশ্চিত হবে।

ম্যাচে বাংলাদেশকে হারাতে চায় পাপুয়া নিউগিনি। দলটির খেলোয়াড় চার্লস আমিনি বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি দলের বিপক্ষে এটা আমাদের প্রথম দলগত পরীক্ষা। তারা প্রথম ম্যাচ হেরেছে, তবু এখনও তারা অনেক ভালো দল।’

বাংলাদেশের জয়ে আশাবাদী মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা আগের ম্যাচে জিতেছি, এ জন্য খুশি। কিন্তু আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। পাপুয়া নিউগিনির বিপক্ষে সতর্কভাবে খেলতে হবে। দলটিতে বেশ কয়েকজন ভোলো খেলোয়াড় আছেন। আমাদের প্রতিটি জায়গায় ভালো ক্রিকেট খেলতে হবে।’

এদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতলেও নড়বড়ে ব্যাটিংয়ের পর ছন্নছাড়া বল করে বাংলাদেশ। আজ জিততে হলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ