1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ দেশের পথে রওনা দিতে পারেন ২৮ নাবিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৯:৫৮ pm

যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ দেশের উদ্দেশে রওনা হতে পারেন। তুরস্ক ভিত্তিক টার্কিশ এয়ার লাইন্সের একটি বিমানে ইস্তাম্বুল থেকে দুবাই হয়ে বাংলাদেশে আগামীকাল বুধবার দুপুরের পর পৌঁছাতে পারেন তারা। বুখারেস্ট থেকে ফ্লাইটের টিকিট বুকিং দেয়া হয়েছে। তবে বিমানের টিকিট এখানো হাতে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

এদিকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. এনাম চৌধুরী বণিক বার্তাকে জানান, নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। রোমানিয়ার দূতাবাস থেকে বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে রাতের ফ্লাইটের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তবে তাদের হাতে এখনো কোন টিকিট দেয়া হয়নি। এছাড়া তাদের জন্য বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায় বাংলার সমৃদ্ধি নামে জাহাজটি । তবে সেময়ে অলিভিয়া বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করায় জাহাজটি ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজটি। পরে ২রা মার্চ জাহাজটি রুশ হামলার শিকার হলে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ