1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আজকের দিনেই বাবা-মা হয়েছেন ফারুকী-তিশা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩ ৫:২৩ pm

এক বছর আগে আজকের দিনেই (৫ জানুয়ারি) বাবা-মা হয়েছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। দুই থেকে তিন হয়ে তাদের আনন্দের সীমা নেই। একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর জন্মের পর তাকে ঘিরেই মেতে আছেন এই দম্পতি। আজ তাদের রাজকন্যার প্রথম জন্মদিন।

ইলহামের জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটে উদযাপন করেছেন ফারুকী-তিশা। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের কিছু স্থিরচিত্র পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন এই দম্পতি।

ফারুকী লিখেছেন, ইচ্ছা ছিলো আমাদের ভাই-ব্রাদার, বন্ধুবান্ধব, কলিগ, শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে ইলহামের প্রথম জন্মদিন উপলক্ষে একটু আনন্দ আয়োজন করবো। কিন্তু ওর নানুর অসুস্থতার জন্য আমরা সব পরিকল্পনা বাদ দেই। তারপরও ঘরের মানুষজন নিয়ে ওর (ইলহাম) জন্মদিন পালন করলাম। প্রথম জন্মদিন। যেনো বড় হয়ে ইলহাম ছবিগুলো দেখতে পায়।

তিনি আরও লেখেন, সবচেয়ে বড় কথা হলো, সব আয়োজন বাদ দিয়েছি শুনে ওর (ইলহাম) ছয় বন্ধু এসেছে ওর সাথে আনন্দ করতে। কোকোমেলনের জোজো হচ্ছে ইলহামের বেস্ট ফ্রেন্ড! জোজোসহ বাকি ছয় বন্ধুদের পেয়ে ইলহাম খুবই খুশি।

মেয়ের প্রতি নির্মাতার প্রত্যাশা, ভালো মানুষ হয়ে বড় হও, মা!

অন্যদিকে মেয়ের জন্য দোয়া চেয়ে তিশা লিখেছেন, ইচ্ছা ছিলো ইলহামের প্রথম জন্মদিনে আমাদের বন্ধু-কলিগ সবাইকে নিয়ে একটু আনন্দ আয়োজন করবো। কিন্তু আম্মুর অসুস্থতার জন্য সেই চিন্তা বাদ দিই। তারপরও ঘরের মানুষজন নিয়ে আমরা আনন্দ করেছি। ইলহামকে উইশ করেছি, যেনো ও বড় হয়ে ভালো মানুষ হয়। সবাই ওর জন্য দোয়া করবেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ