1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আগামীকাল ‘বেহুলা পরম্পরা’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ৮:২০ pm

বেহুলা দরিদ্র ঘরের মেয়ে। দূর্গাপুর গ্রামের জোতদার কাশিনাথের ছেলে রামনাথের সঙ্গে তার বিয়ে হয়। বাসর ঘরে হঠাৎ রামনাথ পাগলামী করতে থাকে। ছোট ভাই চন্দ্রনাথের ঘরের দরজায় গিয়ে চিৎকার করে সে। বাবা এসে তাকে বকাবাকি করে। বেহুলা ভয় পেয়ে যায়।

মা সুলেখা দেবী দুরে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। কিছুক্ষণ পর চন্দ্রনাথ এসে যখন ড্রাগস দেয় তখন রামনাথ শান্ত হয়। বেহুলা বুঝে যায়, একজন নেশাখোর স্বামীর সঙ্গে সংসার করতে হবে তার। দুই দিনের মধ্যে এটাও বুঝে ফেলে রামনাথের শত্রু শুধু নেশা নয়, শ্বশুর কাশিনাথ ও দেবর চন্দ্রনাথও। কারণ রামনাথ তার বাবার সন্তান নয়। কাশিনাথ যে সম্পত্তির উপর দাঁড়িয়ে জোতদারগিরি করে সেগুলো সব সুলেখার সম্পত্তি।

কাশিনাথ ছিল রামনাথের বাবার পালিত ভাই। রামনাথের বয়স যখন দুই বছর তখন তার বাবা মারা যায়। সেই সময় রামনাথের ঠাকুরদা সুলেখার নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়। মূলত সম্পত্তির জন্যই বাবা, ছেলে মিলে রামনাথকে শেষ করে দিতে চায়। এই পরিস্থিতিতে শাশুড়ি সুলেখা বেহুলার পাশে দাঁড়ায়।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে দুর্গাপূজা বিশেষ নাটক ‘বেহুলা পরম্পরা’। স্বাধীন শাহ্‌’র রচনা ও বর্ণ নাথের পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, ফারহানা মিলি, শহীদুল্লাহ সবুজ, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।

নির্মাতা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বিজয়া দশমীর রাত সাড়ে ১০টায় এটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ