1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ১১:৪৭ am
>শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
অপরদিকে পূজা উপলক্ষ্যে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ১২-১৬ অক্টোবর পর্যন্ত আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, পূজা উপলক্ষ্যে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ