
২৪ এর জুলাই- আগষ্ট গণহত্যায় জড়িত আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে গনহত্যার দ্বায়ে দ্রুত শেখ হাসিনার বিচার সম্পন্ন করার দাবি জানান। নেত্রকোনার সবর্স্তরের ছাত্রজনতার সাথে একত্রতা পোষণ করে বিক্ষোভে অংশ নেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী, প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির (সংগঠক,জাতীয় নাগরিক কমিটি- নেত্রকোনা)
রফিকুল ইসলাম শুভ, আব্দুল গাফফার, (যুগ্ম আহব্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন – নেত্রকোনা) রুবি, শেখ অন্যন্যা, ফায়জা, সাজিদ, মমিনুল, শান্ত, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিনহাজ সোহেল, রাফায়েল, নাফিউ,অলি সহ অরো অনেকেই অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন