1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইসিইউতে বিএনপি নেতা মঈন খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২ ১০:৫৮ pm

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

রবিবার (১৫ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার কিছুক্ষণ পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জে ছাত্রদলের একটি কর্মশালায় অংশ নেন মঈন খান। সেখানে দীর্ঘ দীর্ঘ সময় বক্তব্য রাখেন তিনি। এ সময় গরমে অসুস্থ বোধ করলে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হলে ডা. আতিকুর রহমানের তত্ত্বাবধায়নে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ