
দেড় মাস হলো আইপিএল ১৪তম আসর শেষ হয়েছে। এরই মধ্যে আইপিএলের পরের আসরের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।
আইপিএলের সবশেষ আসরে সানরাইজার্স হায়দরাবাদ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে। ১৪ ম্যাচে ৬ জয় থেকে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে পাঞ্জাব কিংস।
আসন্ন আসরে এই দুই দলেরই টার্গেট ছিল ঘুরে দাঁড়ানোর। ফ্র্যাঞ্চাইজিরা যখন দল গোছাতে ব্যস্ত তখন হঠাৎ করেই দুঃসংবাদ পেল হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। দুই দলের কোচ পদত্যাগ করেছেন।
কোচ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়া বলেছেন, অ্যান্ডি ফ্লাওয়ার পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, হায়দরাবাদ ও পাঞ্জাবের কোচ ফ্লাওয়ার ও ট্রেভর নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের সঙ্গে যুক্ত হয়েছেন।
শুধু কোচই নয়, পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুলও প্রীতি জিনতার ফ্র্যাঞ্চাইজি ছেড়ে ২০ কোটি রুপিতে নতুন দল লখনউয়ে যোগ দিচ্ছেন।
ভিন্নবার্তা ডটকম/আর