
টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কালিহাতী থানার ওসি শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই