1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ১:৩৬ pm

শে‌রে বাংলানগর থানার অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী ম‌ফিজুর রহমান ওর‌ফে সুমন চৌধুরী‌র বিচার শুরু হয়েছে।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সেদিন থেকে ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলবে।

এসময় আসামিপক্ষে জামিন ও অব্যাহতির (ডিসচার্জ) আবেদন করা হলে আদালত তা খারিজ করে দেন।

এর আগে গত ১৮ আগস্ট তাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত।

গত ২৯ জুন পাপিয়া দম্পতির বিরুদ্ধে এ মামলায় সিএমএস আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান। এরপর মামলাটি বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে।

গত ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়া ও তার স্বামী ম‌ফিজুরকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

এসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলংকান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, যুবলীগ নেত্রী পাপিয়া পিউ নামেই তিনি বেশি পরিচিত। এ নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা। তবে এর আড়ালে তিনি মূলত অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন। কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচতারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্নিষ্ট ব্যক্তিদের।

প‌রে গত ২৩ ফেব্রুয়া‌রি তা‌দের বিরু‌দ্ধে বিমানবন্দর থানায় জাল টাকা উদ্ধা‌রের ঘটনায় এবং ২৪ ফেব্রুয়া‌রি শে‌রে বাংলানগর থানায় অস্ত্র ও ‌বি‌শেষ ক্ষমতা আই‌নের দু’টি মামলা হয়।

তিন‌টি মামলায় এ দু’জন‌কে কয়েক দফায় রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ