1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অস্ত্র-মাদকসহ এক সপ্তাহে গ্রেফতার ৩ হাজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ১২:২৮ am

গত এক সপ্তাহে পুলিশের বিভিন্ন ইউনিটের মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৯৬৪ জন গ্রেফতার হয়েছেন।

১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলা এসব অভিযান মোট ১১ লাখ ২৫ হাজার ৩২৮টি ইয়াবা উদ্ধার হয়েছে।

হেরোইন উদ্ধার হয়েছে ৫ কেজি ২৩০ গ্রাম। এ ছাড়া ৮ হাজার ৮৩২ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫৯০ লিটার বিদেশি মদ, ১০ হাজার ৫১ লিটার দেশি মদ এবং প্রায় দেড় হাজার কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এদিকে একই সময়ে পুলিশের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার অভিযানে ৯৩ জন গ্রেফতার হয়েছেন। এসব অভিযানে ৪৫টি আগ্নেয়াস্ত্র ও ৫২৫টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৭টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে পুলিশের নিবন্ধনহীন মোটরসাইকেলবিরোধী অভিযানে নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করা হয়েছে ৩ হাজার ১৪০টি। চোরাই ৩৬টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৯৮টি। গ্রেপ্তার হয়েছেন পাঁচজন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ