1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অস্ট্রেলিয়াকে ‘১৫৮’ টার্গেট দিলো উইন্ডিজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ৫:৫৫ pm

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো যায়নি ওয়েস্ট ইন্ডিজের। সুপার টুয়েলভে একমাত্র বাংলাদেশের বিপক্ষে জিতেছে দলটি। এবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি গড়েছে ক্যারিবীয়রা। তবে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রাখলেন দলটির তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। একই সঙ্গে বিদায় নিলেন আরেক তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

আজ শনিবার বিকেলে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে উইন্ডিজ।

ব্যাট করতে এসে ঝড়ো শুরু করেন ক্রিস গেইল ও এভিন লুইস। তবে তাদের জুটি বেশিদূর এগোতে দেননি প্যাট কামিন্স। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গেইলকে বোল্ড করে ফেরান তিনি। পুরো বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান করেন ৯ বলে ১৫ রান।

পরের ওভারে বল করতে এসে প্রথম বলে নিকোলাস পুরান ও এক বলের বিরতিতে রস্টন চেজকে সাজঘরে ফেরান জজ হ্যাজলউড। ৩৫ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন ওপেনার লুইস ও সিমরন হেটমায়ার। তাদের ৩৫ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন লুইস। ২৬ বলে পাঁচ চারে ২৯ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন তিনি।

১৩তম ওভারের শেষ বলে হেটমায়ারকে সাজঘরে ফেরান হ্যাজলউড। ২৮ বলে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে নিজের তৃতীয় শিকার বানান তিনি। যদিও আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন হেটমায়ার। শেষের দিকে ডোয়োইন ব্রাভোকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন কাইরন পোলার্ড। ক্যারিয়ারের শেষ ম্যাচটা রাঙাতে পারেননি ব্রাভো। ১২ বলে ১০ রান করে হ্যাজলউডের শিকার হন তিনি।

দলীয় ১৪৩ রানের মাথায় মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন পোলার্ড। ৩১ বলে চার বাউন্ডারি ও এক ছয়ে ৪৪ রান তোলেন তিনি। শেষের দিকে আন্দ্রে রাসেলের ৭ বলে অপরাজিত ১৮ রানে ভর করে দারুণ পুঁজি গড়ে ক্যারিবীয়রা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ