
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া বন্দি এজাজ আহমেদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৯টার দিকে এই বন্দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কারা কর্তৃপক্ষের নির্দেশে সহকারী প্রধান কারারক্ষী শফিকুল ইসলামসহ কারারক্ষীরা রাত সাড়ে ৮টার দিকে এজাজ আহমেদকে ঢামেকে নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি (শ্রেণিপ্রাপ্ত) মানিলন্ডারিং মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম মাহমুদ আহমেদ।
ভিন্নবার্তা/এমএসআই