1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ৭:৩২ pm

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার দিনরাত কাজ করছে- বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে ভার্চুয়ালি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মো. শাহাব উদ্দিন বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

পরিবেশমন্ত্রী বলেন, ধর্ম মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সবাই নিজ-নিজ ধর্ম মেনে চললে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি কমে আসবে।

এ সময় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এবং জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বড়লেখা উপজেলা ১৩৪ ও জুড়ী উপজেলার ৭২ পূজামণ্ডপে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ