1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ৫:০৮ pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল হক জানান, শ্যালোমেশিন চালিত একটি নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজনের মৃত্যু হয়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ