
ব্যাংক হিসাব থেকে ৭৬ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্র্যাক ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল হাসনাতকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।
২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলাটি করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার শেখ তারেক নেওয়াজ।
মামলার অভিযোগে বলা হয়, আসামি আবুল হাসনাত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত থাকাকালে অফিসের হিসাব থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল স্ত্রী খন্দকার নাসরীন মোর্শেদার হিসাবে ৪৩ লাখ ৭৯ হাজার তিনশ টাকা এবং একই বছর ২৫ এপ্রিল তার আত্মীয় রহমত উল্লাহর হিসাবে ৩২ লাখ ৩২ হাজার চারশ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৫ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার।
ভিন্নবার্তা ডটকম/এন