1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অর্থনীতি পুনরুদ্ধারে প্রত্যাশার চেয়েও ভালো এগোচ্ছে বাংলাদেশ: এডিবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ১০:১৫ pm

করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে প্রত্যাশার চেয়েও শক্তিশালীভাবে পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে চলছে বাংলাদেশে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক বিশ্লেষণে এমনটি বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটুক সাপ্লিমেন্ট’ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে বাংলাদেশ বিষয়ে এমনটি উল্লেখ করেছে এডিবি।

এতে আরও বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক রফতানি ও রেমিট্যান্স প্রবাহের চিত্রে সেটিই উঠে (অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম) এসেছে। তবে মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশের পণ্য যে দেশগুলোতে যাচ্ছে, সেখানে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানায় এ নিয়ে রফতানি খাতে ঝুঁকি রয়েছে।

গত সেপ্টেম্বর মাসে মূল প্রতিবেদনের সহায়ক হিসেবে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ বিষয়ে আলাদা পূর্বাভাস না দিলেও দক্ষিণ এশিয়ার অর্থনীতির বিষয়ে উল্লেখ করা হয়েছে, চলতি বছর শেষ নাগাদ এই অঞ্চলের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হবে।

আগের প্রতিবেদনে ধারণা করা হয়েছিল সর্বোচ্চ ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হতে পারে। মূলত ভারতের অর্থনীতিতে ৮ শতাংশ সংকোচনের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এর আগের প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।

এডিবি উল্লেখ করেছে, উন্নয়নশীল এশিয়ায় অর্থনৈতিক গতি বেড়েছে। সেপ্টেম্বরের পূর্বাভাসে বলা হয়েছিল উন্নয়নশীল এশিয়ায় সার্বিক ভাবে শূন্য দশমিক ৭ শতাংশ সংকোচন ঘটবে। এবারের প্রতিবেদনে ধারণা করা হয়েছে সংকোচনের হার কমে শূন্য দশমিক ৪ শতাংশ হতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে এই সংকট কাটিয়ে উঠে এশিয়ার প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ