1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবৈধ ঔষধ গোডাউনে অভিযান, জরিমানা ৫০ হাজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ১২:৪৩ am

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় অবৈধ ঔষধ গোডাউনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। এ অভিযানে মো. হারুন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে নগরের মুরাদপুরের বিবিরহাট এলাকার দিদার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত ঔষধ ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম, এন এস আই, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোঃ হেলাল এবং থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নগরের মুরাদপুর এলাকায় অবৈধ ঔষধ গোডাউনে অভিযান পরিচালনা করে মো. হারুন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও তাকে সর্তক করা হয়েছে। জেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ