1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অনেক অপেক্ষার পর জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ৯:৪৪ pm

রাত পোহালেই ম্যাচ শুরু হবে। ইদানিং কিছু দল ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করে দেয়। কিন্তু জিম্বাবুয়েতে হয়েছে উল্টোটা। তারা আজ স্থানীয় সময় বিকাল পর্যন্ত তারা স্কোয়াই ঘোষণা করতে পারেনি। একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় এই সমস্যা। যেটা নিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও আজ সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করেন। অবশেষে সবার অপেক্ষার আবসান ঘটিয়ে ঘোষিত হলো জিম্বাবুয়ের ওয়ানডে দল।

আজ বৃহস্পতিবার ঘোষিত ১৬ সদস্যের দলে নেই করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। এই দুজন একামাত্র টেস্টেও খেলতে পারেননি। তবে প্রায় চার মাস পর দলে ফিরেছেন সিকান্দার রাজা। অস্থিমজ্জায় সংক্রমণের কারণে এই অফ স্পিনিং অল-রাউন্ডার গত মার্চ থেকে দলের বাইরে ছিলেন। দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স ও মিল্টন শুম্বা।

প্রায় ৯ মাস পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে জিম্বাবুয়ে। ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। যিনি একমাত্র টেস্টেও জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন। সাড়ে পাঁচ বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলা ডানহাতি পেসার লুক জঙ্গুয়েও দলে আছেন। সুযোগ পেয়েছেন গত বছরের নভেম্বরে পাকিস্তান সফরের সময় হাতে চোট পাওয়া পেসার টেন্ডাই চাতারা। হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্ল।

জিম্বাবুয়ে ওয়ানডে দল: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মাধেভেরে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড টিরিপানো।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ