1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অনাবিল বাসে আগুন, যাত্রী দগ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১১:৫৮ pm

রাজধানীর যাত্রাবাড়ী ফলপট্টির সামনের সড়কে অনাবিল নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা আব্দুল জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নির্বাপণ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. তরিকুল ইসলাম জানান, যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় জব্বার নামে এক ব্যক্তি জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে অনাবিল পরিবহনে বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় বাস থেকে একজন নামতে গিয়ে আহত হন।

দগ্ধ অবস্থায় জব্বারকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক মো. রমজান জানান, অনাবিল বাসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। আগুন লাগা অবস্থায় বাস থেকে নামার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দগ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে রমজান আরও জানান, জব্বার নারায়ণগঞ্জে থাকেন। সেখানে যাওয়ার জন্য রাজধানীর রামপুরা থেকে অনাবিল পরিবহনের বাসে উঠেছিলেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ