1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অনলাইন প্লাটফর্মে আঁধার ভাঙার শপথ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২ ৩:৫৮ pm

ভিন্নবার্তা প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছর ৮ মার্চের প্রথম প্রহরে নেয়া হয় আঁধার ভাঙার শপথ। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ প্রতিবারই কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে এবছর অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবারের ‘রাতের আঁধার ভাঙার’ প্রতীকী আয়োজন। আজ (৭ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে ৮ মার্চ ১২ টা ১মিনিট পর্যন্ত অনলাইন প্লাটফর্মে এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমরাই পারি জোটসহ সকলে অনলাইনে রাতের আঁধার ভাঙার শপথ নেবেন এবং মোমবাতি প্রজ্জ্বলনের ছবি হ্যাশট্যাগ (#)আঁধার ভাঙার শপথ পোস্ট করার মাধ্যমে ক্যাম্পেইনের সাথে যুক্ত হবে।

এ আয়োজনে সভাপতিত্ব করবেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো- চেয়ারপার্সন শাহীন আনাম এবং শপথবাক্য পাঠ করাবেন জোটের উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মাহফুজা খানম। উপস্থিত থাকবেন আমরাই পারি জোটের ৪৮টি জেলার জেলাজোট সদস্য, নারী ও মানবাধিকার সংগঠনের নেতা, বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, দেশবরেণ্য ব্যক্তিত্ব ও আমরাই পারি জোটের চেঞ্জমেকাররা।
প্রসঙ্গত; আগামী কাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা’। সরকারি- বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি উদযাপন করে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ