1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অধ্যক্ষকে জানিয়েই ঢাকা কলেজের হলে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ১১:২২ pm

ঢাকা কলেজের আবাসিক হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়নি। তারা নাহিদ হত্যা মামলার আলামত হিসেবে দুটি মোবাইল নিতে এসেছিল বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন৷ সোমবার (২৫ এপ্রিল) রাতে  তিনি এসব কথা বলেন৷

গতকাল (রোববার) বিকেলে ঢাকা কলেজের আন্তর্জাতিক হলে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী ৷ এ সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত নাহিদ হত্যার সঙ্গে জড়িত নাইমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহির হাসান জুয়েলকে আটক করে নিয়ে যাওয়া হয়৷ পরে রাতেই ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়৷

এ বিষয়ে অধ্যক্ষ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হলে প্রবেশের ক্ষেত্রে আমার সঙ্গে কথা বলে নিয়েছে৷ ওখানে আলামত নিতে গিয়েছিল৷ যাওয়ার সময় একটা ছেলেকে নিয়ে গিয়েছিল, পরে তাকে আবার ছেড়ে দিয়েছে৷ এটা একটা নরমাল বিষয়৷ ঢাকা কলেজে কোনো অভিযান চালায়নি৷ যেহেতু এটা মামলার বিষয় সেহেতু আলামত নিয়ে যেতেই পারে৷

সাধারণ ছাত্রদের বিষয়ে অবগত আছেন জানিয়ে অধ্যক্ষ বলেন, সাধারণ কোনো ছাত্রকে হয়রানি যাতে না করা হয় সে বিষয়ে আমরা সচেতন আছি৷ বিভিন্ন ফুটেজে যাদের ছবি আসছে তাদেরই মূলত জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে৷

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ