1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য ৩৯৫৪ কোটি টাকা চায় ইসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০ am

আগামী এক বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচনের জন্য তিন হাজার ৯৫৪ কোটি টাকা বরাদ্দ চায় নির্বাচন কমিশন (ইসি)।

অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ইসির পক্ষ থেকে এই অঙ্কের অর্থ চাওয়া হয়েছে। তবে ইসির বাজেট প্রস্তাবটি আরও কাটছাঁট করতে বলা হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী এক বছরে সংসদ নির্বাচন, সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন রয়েছে। এসব নির্বাচনের জন্য আগামী অর্থবছরের বাজেট বরাদ্দের ক্ষেত্রে ৩ হাজার ৯৫৪ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

ত্রিপক্ষীয় ওই বৈঠকে প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। একইসঙ্গে খাতভিত্তিক সুনির্দিষ্ট আকারে প্রস্তাবের জন্য বলেছে অর্থ মন্ত্রণালয়।

ইসির অতিরিক্ত সচিব বলেন, এই বাজেট প্রস্তাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। এ জন্যই বাজেট প্রস্তাবের আকার বড় হয়েছে। যেহেতু তারা বিষয়টি আরও পরীক্ষা করার জন্য বলেছে, সেজন্য কমিশন বৈঠকে আলোচনার পর এটি ফের অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়া আকার ছোট করা যায় কি না, সেটিও দেখা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ