1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
৪৫ বছর পর

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী তিন বন্ধুকে আওয়ামী লীগের শ্রদ্ধা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ৪:৫৩ pm

অবশেষে নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী তিন বন্ধুকে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁচকৈড় মুক্তমঞ্চে জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে কারানির্যাতিত প্রবীর কুমার বর্মন, নির্মল কর্মকার ও অশোক কুমার পালকে ৪৫ বছর পর সম্মাননা স্মারক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পৌর আওয়ামী লীগ।

গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী ওই তিন বন্ধুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে সদস্য সরকার মেহেদী হাসানও তিন বন্ধুকে আলাদাভাবে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রমঙ্গত, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করায় নাটোরের গুরুদাসপুরে তিন বন্ধুকে দুই বছরের ডিটেনশন ও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার বাস্তবায়ন হওয়া।

তবে মুজিব হত্যার ৪৪ বছর কেটে গেলেও তাদের কেউ খোঁজ রাখেনি। অনেকে তিন বন্ধুর ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা কিছুই পাননি। অথচ তারাই উত্তরবঙ্গের মধ্যে প্রথম জীবনবাজি রেখে মুজিব হত্যার বিচার চেয়ে প্রতিবাদ করেছিলেন। অবশ্য গত বছর গুরুদাসপুরের বর্তমান ইউএনও মো. তমাল হোসেন তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছিলেন।

তৎকালীন ছাত্রলীগের ঘনিষ্ঠ এই তিন বন্ধু প্রবীর কুমার বর্মন (৬৬), নির্মল কর্মকার (৬৩) ও অশোক কুমার পালকে (৬৬) ১৯৭৫ সালে ‘রক্তের বদলে রক্ত চাই, মুজিব হত্যার বিচার চাই’ স্লোগানে পোস্টারিং ও লিফলেট বিতরণ করায় পুলিশ তাদের আটক করে। টানা ২৯ মাস কারাভোগের পর ১৯৭৭ সালে তাদের মুক্তি দেওয়া হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ