1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

৩ নভেম্বরের আগেই করোনার ভ্যাকসিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ১১:০১ am

মহামারি করোনা ভাইরাসের দাপটে এখনও প্রায় পুরো বিশ্ব স্থবির। উৎপাদন ব্যাহত।
প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। এরপরও এখন পর্যন্ত করোনা ভাইরাস ভ্যাকসিন বাজারে আনা সম্ভব হয়নি। অবশ্য বিজ্ঞানীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সে দ্বারপ্রান্তে ইতোমধ্যে নিয়ে এসেছেন। বলছেন, সব ধরনের পরীক্ষা শেষে শিগগিরই আসছে ভ্যাকসিন।

ঠিক এই সময়ে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একরকম একটা সময় নির্ধারণ করে দিলেন। বললেন, আগামী ৩ নভেম্বরের আগেই এই ভ্যাকসিন বাজারে আনা সম্ভব। আসতে পারে। বৃহস্পতিবার জিরাল্ডো রিভেরা রেডিও অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সম্ভবত ৩ নভেম্বর নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ভ্যাকসিন থাকবে। হোয়াইট হাউসের নিজস্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেকোনো পরামর্শ দিচ্ছেন সময়মতো। এ প্রেক্ষপটে তারা এ সময় সম্পর্কে আরও আশাবাদী পূর্বাভাস দিয়েছেন।

করোনা ভাইরাসের ভ্যাকসিন কখন পাওয়া যেতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, বছর শেষ হওয়ার আগেই, অনেক আগেই হতে পারে। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই?

জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি কিছু ক্ষেত্রে তার আগেই সম্ভব। তবে সময়টা এর ঠিক কাছাকাছি।

এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো কার্যকরী ভ্যাকসিন বাজারে না এলেও এ নিয়ে পুরোধমে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। ট্রায়ালের পর ট্রায়াল চলছে। বিভিন্ন দেশের প্রায় ১০০টি ভ্যাকসিনের ধাপে ধাপে ট্রায়াল চলছে। এরমধ্যে সংশ্লিষ্ট সবাই আশাবাদী ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত ভ্যাকসিনে। একই পথে হাঁটছে চীনের ভ্যাকসিনও।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ