1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩ চীনা গবেষককে আটক করলো যুক্তরাষ্ট্র

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ১১:৫২ am

চীনের চার গবেষকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন বিচারবিভাগ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছে। চীনা সামরিক বাহিনীর সঙ্গে তারা নিজেদের সম্পর্ক নিয়ে মিথ্যা বলেছেন বলে এতে দাবি করা হয়েছে।

তাদের মধ্যে তিন গবেষককে আটক করা হয়েছে। আরেকজন সান ফ্রান্সিসকো কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন। তাকেও গ্রেফতার করতে চায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউটগুলো থেকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে চীনা অনুপ্রবেশ চেষ্টার অংশ হলেন এই চার গবেষক।

সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, এটা হল আমাদের মুক্ত সমাজ থেকে সুবিধা নিতে ও একাডেমিক ইনস্টিটিউটগুলোকে নিজ স্বার্থে ব্যবহার করতে চীনা কমিউনিস্ট পার্টির পরিকল্পনার অংশ।

তাদের প্রত্যেকের ১০ বছর করে কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার করে জরিমানা হতে পারে। তবে তাদের বিরুদ্ধে এসব অভিযোগকে নগ্ন রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যায়িত করেছে চীন।

সামরিক, বাণিজ্যিকসহ বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় চীনের ‘নতুন স্বৈরাচারের’ কাছ থেকে আসা হুমকির বিরুদ্ধে বিজয় অর্জনে মুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার দেয়া এক ভাষণে বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বিতার কঠোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, বর্তমানে চীন অভ্যন্তরীণভাবে কর্তৃত্বপরায়ন হয়ে উঠছে। এছাড়া অন্যত্র স্বাধীনতার প্রতি দেশটির বৈরিতা আরও আগ্রাসী রূপ নিয়েছে।

ক্যালিফোর্নিয়ার ইয়োরবা লিনডায় রিচার্ড নিক্সন প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, যদি কমিউনিস্ট চীনকে মুক্ত বিশ্ব পরিবর্তন না করে, তবে কমিউনিস্ট চীন আমাদের পরিবর্তন করে দেবে।

পম্পেও বলেন, চীনা কমিউনিস্ট পার্টির জন্য বিশ্বকে উন্মুক্ত করে দিয়ে নিক্সন যা করেছিলেন, তা নিয়ে তার হতাশা ভবিষ্যতসূচক।

‘প্রেসিডেন্ট নিক্সন একসময় বলেছেন যে তার আশঙ্কা তিনি সিসিপির জন্য বিশ্বকে খুলে দিয়ে নতুন এক ফ্রাঙ্কেনস্টেন বানিয়েছেন। কাজেই এখন আমরা তা-ই দেখতে পাচ্ছি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ