1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১২:০৮ am

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শুক্রবার (১৮ অক্টোবর) গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে যান হালেভি। সেখানে তিনি বলেন, “হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। আর আপনারা স্থানীয় কমান্ড অবকাঠামো ধ্বংস করছেন।”

ইসরায়েলি সেনাপ্রধান দাবি করেছেন, হিজবুল্লাহ দিনে দিনে আরও ডুবছে।

তিনি বলেন, “হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে। কমান্ডারদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে। আমাদের ধারণা আমরা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি। আমরা কম করে বলছি। আরও কয়েক ডজন হামলার ফলাফলের তথ্য আমি কল্পনা করছি।”

ইসরায়েলি এই সেনা কর্মকর্তা দাবি করেছেন হিজবুল্লাহর যোদ্ধারা তাদের কাছে আত্মসমর্পণ করছে। যা সশস্ত্র গোষ্ঠীর মনোবল এবং লড়াইয়ের মাত্রার বিষয়টি প্রকাশ করছে। তবে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে তাদের যোদ্ধারা।

গত মাসের শেষ দিকে লেবাননের দক্ষিণে স্থল হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর যোদ্ধাদের শক্ত ঘাঁটি আছে। ইসরায়েলিরা চেয়েছিল লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হিজবুল্লাহকে সেখান থেকে সরিয়ে দেবে। তবে স্থল হামলা চালাতে গিয়ে প্রথমদিনেই বড় ধাক্কা খায় দখলদার বাহিনী। লেবাননে অভিযানে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৬০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ