1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাসপাতালগুলোতে সপ্তাহব্যাপী মশকনিধন কর্মসূচি শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০ ৬:৩৪ pm

রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। শনিবার উত্তরা মহিলা মেডিকেল কলেজ, জাহানারা ক্লিনিক, সেন্ট্রাল হসপিটালসহ একাধিক হাসপাতাল ও আশপাশের এলাকাগুলোতে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির সুপারভাইজার মীর নজরুল ইসলাম এবং লুৎফর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগি, ডাক্তার, নার্স ও অন্যান্য চিকিৎসাসেবকগণ ডেঙ্গু আক্রান্তের আশঙ্কায় রয়েছেন।

ফলে তারা যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এ জন্য সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কর্মসূচি শুরু করেছে ডিএনসিসি।

উল্লেখ্য, মশক নিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) এবং বিকালে এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ