1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

সোহরাওয়ার্দীর আইসোলেশনে ভর্তি দু’জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ৩:০৫ pm

জ্বর ও সর্দি-কাশি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে একজন ও আরেকজনের বুধবার (১ এপ্রিল) রাতে মৃত্যু হয়। তাদের বয়স পঞ্চাশ বছরের ঊর্ধ্বে। সামাজিক নিরাপত্তার স্বার্থে মৃত দুজনের পরিচয় জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এদের মধ্যে গত মঙ্গলবার মারা যাওয়া একজন করোনায় আক্রান্ত ছিলেন না বলে নমুনা পরীক্ষার পর জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভর্তি দুই রোগী গত দুই দিনে মারা গেছেন। আজ প্রথমজনের রিপোর্ট পাওয়া গেছে। তার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, আরেকজনের নমুনা পাঠানো হয়েছে। আজ রাতে রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় সংক্রমিত ছিলেন কি-না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরপর দুজনের মৃত্যুর পর রিপোর্ট না দিয়ে চিকিৎসকরা লাশ নিয়ে যেতে বললে জটিলতা তৈরি হয়। স্বজনরা নিশ্চিত নন যে মৃতরা করোনায় আক্রান্ত কি-না। একদিন অপেক্ষার পর তারা হট্টোগোল শুরু করেন। পরে একজনের নেগেটিভ বলে জানায় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর অনুযায়ী, সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় স্বজনদের কাছে দুই মরদেহ হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ