1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে ৫ প্রতিষ্ঠানের ৪৬ হাজার টাকা জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১ ১০:১২ pm

নীলফামারীর সৈয়দপুরে ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার ( ১১ জানুয়রী) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক বোরহান উদ্দীন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বোরহান উদ্দিন শহরের শহীদ ড: জিকরুল হক রোডে অবস্থিত হাজী সুলতান এন্ড সন্সে পন্যের বিক্রয়মূল্য তালিকা না থাকায় ৩ হাজার এবং উজ্জল স্টোরে টেম্পারিং করে নতুন মূল্য লেবেল লাগিয়ে পন্য বিক্রির দায়ে জরিমানা করেন ২০ হাজার টাকা। অপরদিকে রমিজ আলমের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণপণ্য বিক্রির দায়ে রেজা স্টোরে ৩ হাজার টাকা ও শ্রী বাকেস স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনি শহীদ ডা. শামসুল হক সড়কের ফুটপাতে পন্য রাখায় নওশাদ কসমেটিক্সকে জরিমানা করেন ৫ হাজার টাকা।

অভিযানে কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাসের নেতৃত্বে রংপুর র‌্যাব -১৩ সিপিসি-২ র‌্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ