
নীলফামারীর সৈয়দপুরে টানা পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ ৩১ আগস্ট সোমবার বিকালে শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে মালামাল ক্রয় করে পিক-আপ ও ভ্যানে নিয়ে যায়। ওই পিক-আপ ও ভ্যানের পিছন থেকে বস্তা ও কাটুন টান দিয়ে নিয়ে যায় একটি চক্র। এছাড়া কোন ব্যক্তি বা ব্যবসায়ী বাজার ব্যাগ অথবা বস্তা কোন স্থানে রেখে অন্য দিকে তাকা মাত্রই তারা নিয়ে উধাও হয়ে যায়। এভাবে অনেক ব্যক্তি ও ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। ঘটনার দিন বিকালে শহরের হাতিখানা এলাকার দানেশ খন্দকারের ছেলে আ: রহিম (৩৫) ওই সড়কে এক ব্যবসায়ীর মাল টান দিলে অন্য ব্যবসায়ীরা পেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবককে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
ভিন্নবার্তা ডটকম/এসএস