1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আলগারচরে পুলিশের মাদকবিরোধী অভিযান চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা হচ্ছে : ববি হাজ্জাজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

সৈয়দপুরে গৃহবধূ মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ৫:৫৫ pm

নীলফামারীর সৈয়দপুরে আকলিমা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ২২ আগষ্ট শনিবার দুপুরে কামারপুকুরে এ মরদেহ উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, ২১ আগষ্ট রাতের কোন এক সময় অজ্ঞাত নামা ব্যক্তিরা ওই গৃহবধূকে হত্যা করে লাশ কামারপুকুর বালাডাঙ্গা ধান ক্ষেতের বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখে। সকাল ১১ টায় এলাকার লোক ধান ক্ষেত দেখতে গিয়ে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মগে প্রেরণ করে।

এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী পুরুষ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে ওই গৃহবধূর পরিচয় পাওয়া না গেলে ও পরে তাঁর পরিচয় পাওয়া যায়। সে কিসামত কামারপুকুর গ্রামের আবেদ আলীর মেয়ে ও তার স্বামীর বাড়ি পাবতীপুর হাবড়া এলাকায় বলে জানা গেছে।

এলাকাবাসী জানায় ওই গৃহবধূকে হয়তো ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। সঠিক তদন্ত হলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তাদের ধারনা। এদিকে পুলিশ ওই গৃহবধূর পরিবারের লোকজনকে খবর দিলে ও কেউ যোগাযোগ করছে না। তবে কি কারণে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি জানান এ ঘটনায় যারাই জড়িত হোক তাদের আইনের আওতায় আনা হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ