1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ই-সেবা কার্যক্রমের উদ্বোধন আল-কায়েদা নিয়ে প্রতিবেদন না দেখে পদক্ষেপ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯১৫ চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন সরকারের ১৮০ দিন পূর্ণ, সমস্যা চিহ্নিত: শিক্ষামন্ত্রী পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই: চিফ প্রসিকিউটর সৌরবিদ্যুতে চার্জ হলেই রিকশার রেজিস্ট্রেশন : মীর শাহে আলম টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী
সুদানে ঐতিহাসিক শান্তিচুক্তি

তবে কি অবসান হচ্ছে ১৭ বছরের গৃহযুদ্ধের?

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ৫:১৪ pm

১৭ বছরেরও কিছু বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সুদানে। সোমবার তার সমাধানসূত্র মিলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুদানের অস্থায়ী সরকারের সঙ্গে বিদ্রোহী জোটের ঐতিহাসিক চুক্তি সই হয়েছে এ দিন। সব ঠিক থাকলে আপাতত গোটা দেশে শান্তি সুনিশ্চিত হবে বলেই মনে করছে দুই পক্ষ।

টেলিভিশনে চুক্তি সইয়ের অনুষ্ঠানটি দেখার পরে খুশি সুদানের সাধারণ মানুষও। তবে দুইটি গুরুত্বপূর্ণ বিদ্রোহী গোষ্ঠী এই চুক্তিতে অংশ নেয়নি। ফলে সমস্যার পুরোপুরি সমাধান হয়ে গিয়েছে, এখনই তা বলা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের অন্য অংশ।

দীর্ঘ ১৭ বছর ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল সুদান। একের পর এক সরকারের পতন হয়েছে। সেনা বিদ্রোহে দেশ ছাড়তে হয়েছে সাবেক শাসকদের। এক একটি অঞ্চলের দখল নিয়েছে বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহীরা। এ ভাবেই দীর্ঘ দিন ধরে গোলা বারুদের মধ্যে জীবন কাটছিল সুদানবাসীর। লাখ লাখ মানুষ একবার নয়, বার বার ঘরছাড়া হয়েছেন। তাদের দিন কাটছে আশ্রয়শিবিরে। ঘোর অনিশ্চয়তায়। এই পরিস্থিতিতে সোমবারের চুক্তিকে অধিকাংশ মানুষই ঐতিহাসিক বলে মনে করছেন।

সুদানের অস্থায়ী সরকারের সঙ্গে রেভোলিউশনারি ফ্রন্ট বা এসআরএফ-এর চুক্তি সই হয়েছে এ দিন। প্রায় ৯ মাস ধরে এই চুক্তির পরিকল্পনা চলছিল। কিন্তু বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে এক ছাতার তলায় আনা যাচ্ছিল না। দীর্ঘ আলোচনার পরে অধিকাংশ বিদ্রোহী গোষ্ঠী এক ছাতার তলায় আসতে রাজি হয়।

সুদানের বর্তমান প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক চুক্তিতে সই করেছেন। বস্তুত, তার চেষ্টাতেই এই চুক্তি সম্ভব হলো বলে মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞ। দক্ষিণ সুদানের রাজধানী শহরে এই অনুষ্ঠান হয়েছে। পুরো অনুষ্ঠানটিই টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

শান্তি প্রতিষ্ঠা ছাড়াও ক্ষমতায় বন্টন, ক্ষতিপূরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়েরও উল্লেখ আছে চুক্তিতে। এর ফলে নীল নদের উপত্যকা ঘিরে দীর্ধদিন ধরে যে বিতর্ক ছিল, তারও সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। গৃহহীনরা তাদের বাসস্থানে ফিরতে পারবেন।

নীল নদের ধারে দক্ষিণ কোরদফান এবং পশ্চিম কোরদোফান নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, ওই দুই অঞ্চলে স্বায়ত্ত্বশাসনের সুযোগ দেওয়া হবে। বস্তুত, গত ১৭ বছর ধরে যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে এক মঞ্চে আনা যায়নি, সোমবার তা-ই সম্ভব হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোও জানিয়েছে, এই চুক্তি শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে। সাধারণ মানুষ যন্ত্রণার থেকে মুক্তি পাবেন।

তবে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সুদানের সবচেয়ে বড় দুইটি বিদ্রোহী গোষ্ঠী এই চুক্তিতে অংশ নেয়নি। ফলে শান্তি প্রক্রিয়া কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওই দুই বিদ্রোহী গোষ্ঠী শান্তির পক্ষে কথা না বললে ভবিষ্যতে সমস্যা আছে বলেই মনে করছেন অনেকে।

তবে অস্থায়ী সরকার চুক্তিটি নিয়ে আশাবাদী। তাদের বক্তব্য, নতুন করে সুদানকে গড়ে তোলার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করা হয়েছে। সেনার বাজেট কমিয়ে তা মানুষের উন্নতিতে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

সোমবারের এই ঐতিহাসিক চুক্তিকে স্বাগত জানিয়েছে আমেরিকা, নরওয়ে এবং যুক্তরাজ্য। সুদানের উন্নতির জন্য তারা সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে আন্তর্জাতিক মহল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ