1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

সিলেটে করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়ালো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০ ৬:২৫ am

সিলেট বিভাগে দুই চিকিৎসকসহ আরো ৭৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৮৭ জনে এবং বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত ৪ হাজার ছাড়ালো।

রোববার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে ২৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে ২৭ জনের মধ্যে সিলেট জেলার ২৪ জন, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনাক্তদের মধ্যে ২৪ জন সিলেট জেলার এবং ২৩ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বিভাগে আক্রান্ত ৭ হাজার ৪৮৭ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জে ১ হাজার ২১ জন, হবিগঞ্জে ১ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারের ৯১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন।

এছাড়া বিভাগে ৩ হাজার ১০০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯৮২ জন, সুনামগঞ্জের ১ হাজার ৬২ জন, হবিগঞ্জের ৫৬১ জন ও মৌলভীবাজার জেলার ৪৯৫ জন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ