1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

সাবেক ফুটবলার আসলাম সপরিবারে করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০ ১১:২০ am

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম পরিবারের কয়েক সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, সাবেক ফুটবলার বাদল রায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে পরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

রোববার আসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী, ছোট মেয়ে, শাশুড়ি এবং আমাদের বাসার তত্ত্বাবধায়কসহ আমি করোনায় পজিটিভ হয়েছি। আমরা সবাই এখন বাসায় চিকিৎসা নিচ্ছি।’

তিনি গত কয়েকদিনে তার সাথে সাক্ষাত করা লোকদেরকে কোভিড-১৯ পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।

‘গত কয়েকদিনে আমার সাথে দেখা করার পর যদি কোনো লক্ষণ দেখা যায় তবে আপনাদের কোভিড -১৯ পরীক্ষা করার অনুরোধ করছি। দয়া করে সাবধানতা অবলম্বন করুন যাতে আপনার থেকে ভাইরাস সংক্রমণ হতে না পারে,’ যোগ করেন আসলাম।

ক্যারিয়ারের খেলার দিনগুলোতে আসলাম আবাহনী ও মোহামেডানের প্রতিনিধিত্ব করেছেন। তিনি তার সময়ে দেশের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। কয়েক বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন আসলাম।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ