1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

সাজা খেটে সৌদি থেকে ফিরেছেন ১৫ হাজার প্রবাসী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ১১:০৮ am

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আটক ১৫ হাজারেরও বেশি প্রবাসী (নারী-পুরুষ) বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে এসেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী ডেস্কের সহকারী পরিচালক মো: ফখরুল আলমের তৈরি করা প্রতিবেদন থেকে পাওয়া গেছে এ তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত (পৌনে ৫ মাসেরও বেশি) সৌদি আরবে কারাভোগ শেষে আউটপাস নিয়ে দেশে ফিরে এসেছেন ১৫ হাজার ৩৮৯ জন শ্রমিক। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৯১ জন এবং নারী ১ হাজার ৫৯৩ জন।

সোমবার বিকেলে জনশক্তি প্রেরণের সাথে জড়িত ও সাবেক বায়রার নেতা নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে বলেন, যারা করোনার কারণে কারাভোগ শেষে দেশে ফেরত এসেছেন এখন তারা কোনো কারণে ফেরত এলেন, সেটি তো আর আমরা বলতে পারব না। হতে পারে তারা কেউ চুরি করে, মালিকের অবহেলায় অথবা বাসা থেকে পালানোর অপরাধে ধরা পড়ে জেলে গিয়েছিলেন।

তিনি বলেন, যারা ওই দেশে ধরা পড়ে তাদের জেলে পাঠানো হয়। সেখানে তিন মাস রাখার পর সাজা শেষে সিরিয়াল মোতাবেক উড়োজাহাজের টিকিট ফ্রি পেলে তাদের দেশে পাঠিয়ে ফেরত পাঠানো হয়। এটিই নিয়ম। যদিও ফেরত আসা নারী ও পুরুষ কমীরা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তো নিয়ম মেনেই তাদেরকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন তারা কী কারণে সে দেশে যাওয়ার পর ধরা পড়ল অবশ্যই সেটি আগে তদন্ত হতে হবে। শুধু অভিযোগ দিলেই তো আর হবে না।

তিনি উদাহরণ দিয়ে বলেন, আমার কাছে এক নারীশ্রমিক দুই দিন আগে ফোন করে বলছে, ‘স্যার আমি থাকতে চাই। কিন্তু মালিক আমাকে রাখতে চাচ্ছে না।’ এখন মালিকের দোষ নাকি শ্রমিকের দোষ সেটি আমরা এখানে বসে কিভাবে বুঝব?

তবে তিনি মনে করেন, যারা করোনার মধ্যে দেশে এসেছেন তাদেরকে মানবিক কারণে আবার বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। কারণ এসব শ্রমিক বিদেশ যাওয়ার আগে সরকারের কল্যাণ তহবিলে তিন হাজার টাকা করে জমা দিয়ে গিয়েছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ