1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৭:২৮ pm

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি বকেয়া বেতন সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে মালিকপক্ষকে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী নিজেই।

সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রমিকদের বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে নির্দেশনা দেন। তিনি বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে যেন জনভোগান্তি সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে শামীম এহসান এবং টিটিসি’র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশ এবং বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কোনোমতেই যেন শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয় তাই বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান। এছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করার জন্য সরকারের কাছে আবেদন জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ