1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্বশুরবাড়ি ফেরার পথে পুত্র-কন্যাসহ ১০ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১ ৭:২৬ pm

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর গত ১০ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ শিল্পী রানী ঘোষের। তার সঙ্গে থাকা মেয়ে চুমকি রানী ঘোষ ও ছেলে রুদ্র কুমার ঘোষেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।

তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে স্ত্রী ও দুই সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় সাতক্ষীরার তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের স্বামী দীপংকর ঘোষ।

দীপংকর ঘোষ জানান, তার স্ত্রী শিল্পী (৩৪), বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্র (৭) তার শ্বশুরবাড়ি তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে যান। গত ২৫ ডিসেম্বর সেখান থেকে শিল্পী তার ছেলেমেয়েকে নিয়ে ঝড়গাছার উদ্দেশে রওনা হন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের কাছে থাকা মোবাইল বন্ধ পাওয়া গেছে।

দীপংকর ঘোষ জানান, তিনি তার আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার শ্বশুর গোবিন্দলাল ঘোষ তালা থানায় একটি জিডি করেছেন। পুলিশ তাদের খুঁজে পাওয়ার বিষয়ে এখনও কোনো ইতিবাচক তথ্য দিতে পারেনি বলে জানান তিনি। এমনকি তাদের ভাগ্যে কী ঘটেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, আমরা জিডির সূত্র ধরে খোঁজাখুঁজি করছি। এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ