1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিবালয়ে জিপের চাপায় শিশু নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ৩:১১ pm

মানিকগঞ্জের শিবালয়ে পাজেরো জিপচাপায় সেলিম মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেঘরী এলাকায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার লাভলু মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে সকল ছোট গাড়ি বাইপাস রোড দিয়ে ফেরিতে ওঠে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ওই এলাকার স্থানীয় সেলিম নামের এক শিশু রাস্তা পার হবার সময় ঘাটের দিকে দ্রুতগতিতে আসা একটি পাজেরো জিপ চাপা দিলে শিশুটি ঘটনাস্থলে মারা যায়। গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ