1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

শতভাগ বেতনের দাবিতে বিজিএমইএ নেতার গার্মেন্টসে ভাঙচুর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০ ৪:৪৫ pm

এপ্রিল মাসের শতভাগ বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের ডিবিএল গার্মেন্টসে আন্দোলন ও ভাংচুর করেছে কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল থেকে কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে কর্ম বিরতি শুরু করে। দুপুরে তারা কারখানাটি ভাঙচুর করে যার যার বাসায় চলে যায়।

এ বিষয়ে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএর সহসভাপতি এমএ রহিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী বেতন দিয়েছি। আমার এখানে ২৫ হাজার শ্রমিক কাজ করে। সকালে একদল শ্রমিক শতভাগ বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। একপর্যায়ে তাদের একটি অংশ কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়ে চলে যায়। বর্তমানে কারখানা বন্ধ আছে।’

তিনি বলেন, ‘ঈদের বেতন বোনাসের তো সময়ই আসেনি। আর আমরা বেতন দিয়েছি সরকারের কথায়। সরকার যদি শতভাগ বেতন-বোনাস দিতে বলে যেভাবে হোক আমরা দেব। আমরা এখন আর সরকারের সিদ্ধান্তের বাইরে কিছু করব না।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, দুপুর ১টা নাগাদ ডিবিএল গ্রুপের কিছু শ্রমিক রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা কারখানাটিতেও ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ