1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে আল কুতুব হজ্জ ট্রাভেলসের সম্মেলন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৩:১৮ pm
oplus_0

লালমোহন, ভোলা : ভোলার লালমোহনে আল কুতুব হজ্জ ট্রাভেলসের উদ্যোগে পুরাতন হাজি ও নতুন হজ্জ গমনেচ্ছুদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১:০০ টায় স্কুলে লালমোহন চাইনিজ রেষ্টুরেন্ট বিএফজিতে ট্রাভেলসের ভোলা জেলা প্রতিনিধি মাওঃ মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় লর্ড হার্ডিন্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আবদুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল কুতুব হজ্জ ট্রাভেলসের সত্বাধীকারী এইচ ইউ এম কুতুবউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ হোসেন প্রমূখ। সম্মেলনে পুরাতন হাজি ও নতুন হজ্জ গমনেচ্ছু মিলে প্রায় শতাধিক মেহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নিজে এই ট্রাভেলসের মাধ্যমে হজ্জে পালনে যে সকল বিশেষ সুবিধা পেয়েছেন তা সকলের মাঝে তুলে ধরে বলেন, এই হজ্জ ট্রাভেলস হাজিদের সকল সুযোগে সুবিধা দিতে অত্যন্ত আন্তরিক। প্রধান বক্তা তার ট্রাভেলসের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ভোলা জেলা প্রতিনিধি মাওঃ মোঃ জাহিদ হাসানের মাধ্যমে এ ট্রাভেলসের মাধ্যমে হজ্জ পালনের সকল প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান। সম্মেলন শেষে মেহমানদের সৌজন্যে মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ