1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লন্ডন বাদে বিমানের সব ফ্লাইট স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০ ১০:৪১ pm

লন্ডন বাদে আন্তর্জাতিক রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।

এর আগে ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছিল সংস্থাটি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

এছাড়া বিমান জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটেও বিমানের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিমান জানায়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সিভিল এভিয়েশন আগামী ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অনিবার্য কারণবশত এই ফ্লাইটগুলো পরিচালনা স্থগিত করা হয়েছে। তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং করা দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে বলে জানিয়েছে বিমান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ