1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

রৌমারীতে মোবাইল কোর্টে ভেকু ও ড্রেজার মালিককে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ১:৪১ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একটি ভেকু ও একটি ড্রেজার মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়ালডাঙ্গা এলাকায় জিনজিরাম নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ভেকু ও ড্রেজার চালাতে দেখা যায়। এ সময় ভেকু মালিক শিবেরডাঙ্গি গ্রামের আব্দুস ছামেদের ছেলে আব্দুস ছত্তারকে ৫০ হাজার টাকা এবং ড্রেজার মালিক চর রাজিবপুর টাঙ্গারীপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে এমদাদুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

রৌমারীর বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধ ভেকু, কাকড়া ও ড্রেজার মেশিন ব্যবহার করে খালবিল ও ফসলি জমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষি জমির মারাত্মক ক্ষতি করে আসছে। এ নিয়ে রৌমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জোরালো প্রতিবাদ ওঠে।

ইতোপূর্বেও একাধিকবার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল প্রদান করা হলেও দুষ্কৃতিকারীরা বারবার একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে এবার ইউএনও’র কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস না পেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহসী ভূমিকার প্রশংসা করেছেন। নীরব কৃষক সমাজ মনে করছেন, প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকলে ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ