1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোনালদো জাদুতে জুভেন্টাসের সহজ জয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১ ১০:১৯ am

রোনালদো জাদুতে ইতালিয়ান সিরি’আ লিগে সহজ জয় পেল জুভেন্টাস। তারা ৪-১ গোলে হারিয়েছে উদিনিসকে। এই ম্যাচে জ্বলে উঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি নিজে করেছেন দুই গোল। সহায়তা করেছেন একটিতে।

জয় পেলেও এসি মিলানের সঙ্গে জুভেন্টাসের পয়েন্ট ব্যবধান কমেনি। এখনও এসি মিলান এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে। ১৫ ম্যাচ থেকে মিলানের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ১৪ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ২৭ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

ঘরের মাঠে উদিনিসের বিপক্ষে গোলের দেখা পেতে ম্যাচের ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জুভেন্টাসকে। এ সময় রোনালদো গোল করে এগিয়ে নেন জুভেন্টাসকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়।
বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো চিসা। ৭০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। এটা ছিল চলতি মৌসুমে তার ১৪তম গোল। ৯০ মিনিটে উদিনিসের মারভিন জিগেলার একটি গোল শোধ দেন। আর যোগ করা সময়ে (৯০+৩) পাওলো দিবালা উদিনিসের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন।

অবশ্য দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের অ্যারন রামসিও জালের নাগাল পেয়েছিলেন। কিন্তু তার গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় বাদ যায় হ্যান্ডবল হওয়ার কারণে। অবশ্য জেতার জন্য তার গোলটি প্রয়োজনও হয়নি তুরিনের ওল্ড লেডিদের।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ